শর্তাবলি
সর্বশেষ হালনাগাদ: 15 Nov 2026
ClickHorizon (ClickHorizon | Complete Business Solutions) প্ল্যাটফর্ম, কানেক্টর প্লাগইন ও মোবাইল অ্যাপ ব্যবহার করে আপনি নিচের শর্তগুলোতে সম্মত হচ্ছেন।
১. সার্ভিস
ClickHorizon একটি সাবস্ক্রিপশন-ভিত্তিক সফটওয়্যার সার্ভিস, যা আপনার WooCommerce Store-এর অর্ডার, কুরিয়ার, ট্র্যাকিং ও যোগাযোগ ব্যবস্থাপনায় সাহায্য করে। সার্ভিস ব্যবহারের অধিকার শুধু সক্রিয় সাবস্ক্রিপশন থাকা পর্যন্ত।
২. লাইসেন্স
- প্লাগইন ও অ্যাপ শুধু আপনার অ্যাকাউন্টে যুক্ত Store-এ ব্যবহারের জন্য।
- লাইসেন্স কপি, শেয়ার, বিক্রি, রিভার্স-ইঞ্জিনিয়ার বা লাইসেন্স যাচাই এড়ানোর চেষ্টা নিষিদ্ধ; এমন হলে অ্যাকাউন্ট কোনো রিফান্ড ছাড়াই বন্ধ করা হতে পারে।
- মেয়াদ শেষ হলে প্যানেল, অ্যাপ ও প্লাগইনের অটোমেশন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। আপনার ওয়েবসাইট ও অর্ডার ডেটা অক্ষত থাকে।
৩. অ্যাকাউন্ট ও নিরাপত্তা
লগইন তথ্য গোপন রাখা আপনার দায়িত্ব। টিম মেম্বারদের কাজের দায়ও অ্যাকাউন্ট মালিকের। আমরা টু-ফ্যাক্টর লগইন চালু রাখার পরামর্শ দিই।
৪. পেমেন্ট
প্যাকেজের মূল্য অগ্রিম পরিশোধযোগ্য। ম্যানুয়াল পেমেন্ট যাচাইয়ের পর প্যাকেজ চালু হয়। মূল্য পরিবর্তন হলে পরবর্তী রিনিউ থেকে প্রযোজ্য হবে।
৫. ব্যবহারের নিয়ম
বেআইনি পণ্য বিক্রি, স্প্যাম, প্রতারণা বা অন্যের তথ্য অপব্যবহারে সার্ভিস ব্যবহার করা যাবে না। তৃতীয় পক্ষের সার্ভিস (কুরিয়ার, Meta, TikTok, Google, AI) ব্যবহারে তাদের নিজস্ব শর্ত প্রযোজ্য।
৬. দায়সীমা
আমরা সর্বোচ্চ আপটাইম ও নির্ভুলতার চেষ্টা করি, তবে তৃতীয় পক্ষের সার্ভিস বিভ্রাট বা আপনার হোস্টিং সমস্যার কারণে ক্ষতির দায় সর্বোচ্চ সংশ্লিষ্ট মাসের প্যাকেজ মূল্য পর্যন্ত সীমিত।
৭. যোগাযোগ
support@clickhorizon.cloud