ClickHorizonComplete Business Solutions

প্রাইভেসি পলিসি

সর্বশেষ হালনাগাদ: 15 Nov 2026

ClickHorizon | Complete Business Solutions আপনার তথ্যের গোপনীয়তাকে গুরুত্ব দেয়।

যে তথ্য রাখি

  • অ্যাকাউন্ট: নাম, ইমেইল, মোবাইল, ব্যবসার নাম, পেমেন্ট রেকর্ড।
  • Store: ওয়েবসাইট ঠিকানা, প্লাগইন/ওয়ার্ডপ্রেস ভার্সন, সংক্ষিপ্ত পরিসংখ্যান (অর্ডার সংখ্যা, বিক্রি)।
  • নিরাপত্তা: লগইনের সময়, IP ঠিকানা ও অডিট লগ।

আপনার কাস্টমারের তথ্য

অর্ডার ও কাস্টমারের বিস্তারিত তথ্য আপনার নিজের ওয়েবসাইটেই থাকে। প্যানেল ব্যবহারের সময় এনক্রিপ্টেড সংযোগে শুধু দেখানোর জন্য আনা হয়, আমাদের সার্ভারে স্থায়ীভাবে জমা রাখা হয় না (নোটিফিকেশনের সংক্ষিপ্ত লেখা ছাড়া)।

সুরক্ষা

পাসওয়ার্ড Argon2id হ্যাশে, গোপন চাবি এনক্রিপ্ট করে রাখা হয়; সব সংযোগ HTTPS ও সাইন করা রিকোয়েস্টে।

শেয়ারিং

আইনগত বাধ্যবাধকতা ছাড়া আমরা আপনার তথ্য বিক্রি বা শেয়ার করি না। পেমেন্ট গেটওয়ে ও নোটিফিকেশন (Firebase) শুধু প্রয়োজনীয় তথ্য পায়।

মুছে ফেলা

অ্যাকাউন্ট মুছতে চাইলে support@clickhorizon.cloud এ লিখুন — ৩০ দিনের মধ্যে মুছে ফেলা হবে (আইনত সংরক্ষণযোগ্য বিলিং রেকর্ড ছাড়া)।